মালদা

মালদার রতুয়ায় পুলিশ কর্মীকে মারধর করে ব্যালট নিয়ে পালাল দুষ্কৃতিরা

মালদার মানিকচকের নুরপুর হাইস্কুলের ৪৭ নম্বর বুথে চলছিল নির্বাচন। সেই সময় হঠাৎ করে এক দল দুস্কৃতি হাজির হয় বুথে। বুথে ঢুকে তান্ডব চালায় তারা। অভিযোগ সুরক্ষায় থাকা পুলিশ কর্মী সহ ভোট কর্মীদের ব্যাপক মারধর করা হয়। শুধু তাই নয় ব্যালট নিয়ে পালিয়ে গেলো দুস্কৃতিরা বলে অভিযোগ। যার পরে বন্ধ ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।